সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। বৃহস্পতিবার (৬ই নভেম্বর) ইসির কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ৬৬টি সংস্থা চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। আরো ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবার নিবন্ধনের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমার (১০ই আগস্ট) মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের পর আরো ১৩টি আবেদন আসে। এ সংক্রান্ত যাচাই-বাছাই কমিটি এসব আবেদন পর্যালোচনা করে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের জন্য উপযুক্ত বলে বিবেচনা করে। 

এই ৭৩ সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি থাকলে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল।

তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর গঠিত এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

এক-এগারো সরকারের সময় ড. এ টি এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন চালু করে।

তখন ১৩৮টি দেশীয় সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছিল। নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলোর ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি, যার অংশ হিসেবে চলছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রমও।

পর্যবেক্ষক সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250