মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ সমর্থকদের গ্রেপ্তারে নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের *** ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জানাতে বলেছে সংসদীয় কমিটি *** ফেসবুকে নবীকে অবমাননার জেরে সৌদিতে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কায় ক্ষমার আবেদন *** আদালত চত্বর থেকে পালিয়ে ৪ মাস, গ্রেপ্তারের পর ফের পালালেন সেই আসামি *** এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বুধবার *** হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৩৪ *** ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ *** মেসির বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে হুড়োহুড়ি, দাম বেড়েছে সাত গুণ *** সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে হবে: সম্পাদক পরিষদ *** ঢাকার কী ‘বার্তা’ নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ানডে সিরিজ শুরুর আগেই সুখবর দিয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

বুধবার (৪ঠা ডিসেম্বর) মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার।

আরো পড়ুন : ‘আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন’

পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে। তাদের আপনারা প্রার্থনায় রাখুন। মূলত, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজ।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি।

উল্লেখ্য, শিমুর বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মামা হন।

এস/কেবি

মোস্তাফিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250