সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।

আজ বুধবার (১২ই নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আন্দোলনরত দলগুলোর নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ১৩ই নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারাসহ সর্বস্তরের জনশক্তি রাজপথে অবস্থান করবে। তিনি ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ১৪ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৬ই নভেম্বর বেলা ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীসহ আট দল নানা কর্মসূচি দিয়ে নির্বাচন পেছাতে চাইছে—এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা ১২ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান। গতকাল সমাবেশে তাদের আমির বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট হলে জানুয়ারিতে নির্বাচন করতেও তাদের কোনো আপত্তি নেই।

যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের; ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন; জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা।

অবস্থান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250