সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

খোসাসহ আলু খাওয়ার যত উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আলু খেতে কমবেশি সবাই পছন্দ করেন। এই সবজিটি সব পদের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। আলু ভাজি, ভর্তা কিংবা বিভিন্ন সবজির সঙ্গে আলুর ঝোল খাওয়ার মজাই আলাদা। তবে অনেকেই আলু রান্নার সময় এর খোসা ফেলে দেন। জানলে অবাক হবেন, আলুর খোসায় আছে নানা ধরনের পুষ্টি উপাদান। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

আলুর খোসা না ছাড়িয়ে যদি রান্না করেন, সেক্ষেত্রে ভালোভাবে আলু পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আলুর গায়ে প্রচুর ময়লা থাকে, তাই ভালো করে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেওয়া উচিত।

আরো পড়ুন : চোখ ভালো রাখতে যা খাবেন

খোসাসহ আলু খেলে কী কী উপকার মিলবে জেনে নিন-

১. আলুর খোসায় থাকে ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। যা পেশীর যন্ত্রণা কমাতে সাহায্য করে।

২. আলুর খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তি ভালো রাখে।

৩. আলুর খোসায় থাকা পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।

৪. ইলেকট্রোলাইটের ভারসাম্য না থাকায় পেশীতে ব্যথা হলে তা কমাতে সাহায্য করে আলুর খোসা।

৫. তবে যাদের পেটের সমস্যা আছে, তাদের উচিত আলু খোসাসহ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা।

সূত্র: এবিপি লাইভ

এস/কেবি

আলুর খোসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250