বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। অনুশীলনে বলের আঘাত পাওয়ার পর  রোববার (১৮ই ফেব্রুয়ারি) চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করা হয় এই টাইগার পেসারকে। অবস্থার উন্নতি হওয়ায় অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় টিম হোটেলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের হাসপাতাল থেকে সোজা ঢাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম হোটেলে ফিরেছেন তিনি।

আজ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে খেলছেন না মুস্তাফিজ। তাই দলের বাকি সদস্যদের আগেই একাই ঢাকা ফিরলেন তিনি।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা পর্বের ম্যাচ খেলবে কুমিল্লা। এই ম্যাচ দিয়েই ফের মাঠে ফিরতে পারেন মুস্তাফিজ।

এর আগে গতকালই মুস্তাফিজ ছাড়া পাচ্ছেন বলে জানিয়েছিল কুমিল্লার কর্তৃপক্ষ। কিন্তু পরে চিকিৎসকরা জানান, অবস্থার উন্নতি হলেও আরো একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে এই টাইগার পেসারকে।

উল্লেখ্য, রোববার অনুশীলনের সময় বলের আঘাতে আহত হন মুস্তাফিজ। তড়িঘড়ি করে তাকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর জানা যায়, অভ্যন্তরীণভাবে কোনো চোট পাননি কাটার মাস্টার। এরপর তাকে রাখা হয় পর্যবেক্ষণে।

আরো পড়ুন: সাকিবদের বিপক্ষে তামিমের অন্যরকম রেকর্ড

চোট পাওয়ার দিনই মুস্তাফিজের সিটিস্ক্যান করা হয়। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এমএস জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

রোববার বিপিএলের কোনো ম্যাচ ছিল না। ব্যস্ততা না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামেন কুমিল্লার খেলোয়াড়রা। এ সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনে অংশে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এসি/


হাসপাতাল মুস্তাফিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250