শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নতুন বছরে বড় সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন বছরকে ঘিরে যখন চারদিকে আশা আর প্রত্যাশার আবহ, তখন বলিউড তারকা আলিয়া ভাটও সমান উদ্দীপিত। ২০২৬ সালে তার ক্যারিয়ারে কী অপেক্ষা করছে, তা নিয়ে রোমাঞ্চিত এই অভিনেত্রী বর্তমানে দুটি সিনেমার কাজে ব্যস্ত, যেগুলো চলতি বছরই মুক্তি পাওয়ার কথা।

স্বাভাবিকভাবেই দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এদিকে এক সাক্ষাৎকারে নতুন বছর উপলক্ষে নেওয়া বড় সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর একটি হলো শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’, যেখানে আলিয়া ও অভিনেত্রী শর্বরী অভিনয় করছেন। এই ছবি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে প্রথম নারীপ্রধান সিনেমা হিসেবে গুরুত্বপূর্ণ। অন্য দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া আবারও পর্দায় ফিরছেন তার স্বামী রণবীর কাপুরের সঙ্গে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশলও।

দুটি ছবি ভিন্ন ধারার হলেও আলিয়া দুটিই নিয়ে সমান উচ্ছ্বসিত। ‘আলফা’ নিয়ে তার উত্তেজনার বড় কারণ, বহুল আলোচিত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে যুক্ত হওয়ার সুযোগ। আর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রতি আলাদা টান তৈরি হয়েছে প্রিয় তিন সহকর্মী—রণবীর, সঞ্জয় লীলা বানসালি ও ভিকির সঙ্গে আবার কাজ করার সুযোগে।

এর আগে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবিতে অভিনয় করলেও আলিয়া মনে করেন না যে সেটি তার জন্য পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা ছিল। কারণ, সেখানে তার চরিত্রে খুব বেশি স্টান্ট বা অ্যাকশন দৃশ্য ছিল না। তার মতে, ‘আলফা’ই তার প্রথম প্রকৃত অ্যাকশন ছবি। যদিও ২০২৪ সালে বাসন বালা পরিচালিত ‘জিগরা’ ছবিতে তাকে অ্যাকশন চরিত্রে দেখা গিয়েছিল।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, সন্তানের জন্মের পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করা তার জন্য বড় এক শেখার অভিজ্ঞতা ছিল। এতে তিনি বুঝতে পেরেছেন, তার শরীর কতটা সক্ষম এবং কত দূর পর্যন্ত যেতে পারে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রসঙ্গে আলিয়া বলেন, এটি তার কাছে ‘খুবই বিশেষ একটি সিনেমা’। তার ভাষায়, ‘এটি সেই বিরল ছবিগুলোর একটি, যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তি আসে না, বরং শুটিং সেটে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা জাগে।’

জে.এস/

আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250