মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সালমান খানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মুছে ফেলার নির্দেশ বোম্বে হাইকোর্টের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায় দেন।

হাইকোর্ট জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম কাউকে কোনো সেলিব্রিটি বা সাধারণ মানুষের বিরুদ্ধে মানহানিকর কিংবা অবমাননাকর মন্তব্য করার অধিকার দেয় না। কোনো অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত করা উচিত। আদালত আরও নির্দেশ দেন, কেতন কাক্করের এই ধরনের কনটেন্ট যদি তৃতীয় কোনো পক্ষও আপলোড করে থাকে, তবে তা সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কী নিয়ে এই বিবাদ

এই বিরোধের সূত্রপাত মূলত সালমানের পানভেল ফার্মহাউসের নির্মাণকাজকে কেন্দ্র করে। প্রতিবেশী কেতন কাক্করের অভিযোগ ছিল, সালমান খান তার ফার্মহাউস নির্মাণের সময় পরিবেশগত নানাবিধ নিয়মকানুন লঙ্ঘন করেছেন এবং কাক্করের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।

পরে তিনি সালমান খানের বিরুদ্ধে অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য, ভিডিও ও মন্তব্য করেন।

এসব অভিযোগের জবাবে ২০২২ সালে সালমান খান তার এই প্রতিবেশীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। সালমান অভিযোগ করেছিলেন, কেতন কাক্করের টুইট এবং ইউটিউব ভিডিওগুলো শুধু মানহানিকরই নয়, এগুলো সাম্প্রদায়িক উসকানিও ছড়াতে পারে। সালমানের দাবি অনুযায়ী, কেতনের আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

তবে আদালত পর্যবেক্ষণে বলেন, সালমান খান যে নির্দিষ্ট ভিডিওটিকে মানহানিকর বলে দাবি করেছেন, সেখানে কাক্কর সরাসরি অভিনেতাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন—এমনটি তিনি প্রমাণ করতে পারেননি।

এর জবাবে সালমানের আইনজীবী আদালতে বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ বিবাদীর (কেতন কাক্কর) কল্পনামাত্র। সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে আপনি কেন আমার মক্কেলের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করছেন? কেন এখানে ধর্মকে টেনে আনা হচ্ছে? আমার মক্কেলের মা একজন হিন্দু, বাবা মুসলিম এবং তার ভাইয়েরাও হিন্দুদের বিয়ে করেছেন। তারা সমানভাবে সব উৎসব উদ্‌যাপন করেন।’

আদালতে সালমানের আইনজীবী আরও বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে মামলা হতে পারে। বিবাদী মামলা করবেন। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় আমার মক্কলের বিরুদ্ধে কুৎসা রটাতে পারেন না।’

উল্লেখ্য, বলিউড ভাইজানখ্যাত সালমান খানকে সর্বশেষ ২০২৫ সালে বহুল আলোচিত ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250