সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘বিএনপির জন্ম হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে, তবে তাদের মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করেন, বিএনপি ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চেয়েছিল।

আজ বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না করার কোনো উপায় নেই। তারা হ্যাঁ এরই মধ্যে বলে দিয়েছে। তারা বিয়েতে রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে, এখন তাদের না বলার কোনো উপায় নেই। তাদের এটা আগেই ভেবে-চিন্তে করার দরকার ছিল।’

জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় না উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে, তবে তাদের মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। বিএনপি কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পাঁয়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গায়টা ঠেকিয়ে দিয়েছে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল, পাঁচ লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গাঁয়েও হাত দেই নাই। আমরা এখনও ধৈর্যধারণ করে আছি। যদি বাঁধা দিতে আসেন, সেখানে চরম বাঁধা গড়ে তুলব।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না। গণভোট আগে হবে, না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250