রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ডায়াবেটিক রোগীর জন্য উপকারী ৫ শুকনো ফল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডায়াবেটিক রোগীদের জন্য শুকনো ফল বা ড্রাই ফ্রুটস অনেক উপকারী। শুকনো ফলে আঁশ থাকে, যা চিনির শোষণকে ধীর করে দেয়। ফলে রক্তে শর্করা স্তরের বৃদ্ধি এড়ানো যায়। বিএমসি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ড্রাই ফ্রুটসে উপকারী চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ইনসুলিনের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এ ছাড়া টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। তবে কোন ড্রাই ফ্রুটগুলো খাওয়া উচিত, সেসব নির্বাচন করার সময় কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। এমন ফল নির্বাচন করা জরুরি, যেগুলোতে চিনি কম থাকে। যেমন বাদাম, আখরোট ও পেস্তাবাদাম। এগুলো অবশ্যই সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত খাওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিক রোগীর জন্য উপকারী ৫ শুকনা ফল সম্পর্কে-

কাঠবাদাম

ইউরোপীয় নিউট্রিশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বাদাম ডায়াবেটিসের জন্য সেরা ড্রাই ফ্রুটসের মধ্যে একটি। এতে কম শর্করা এবং বেশি আঁশ থাকে। তাই এগুলো রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে রাখতে, হঠাৎ বৃদ্ধি কমাতে এবং রক্তপ্রবাহে গ্লুকোজের সুষম উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। তা ছাড়া বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম শরীরের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে, কোষের মাধ্যমে গ্লুকোজ শোষণ বাড়াতে এবং সঠিকভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।

আরো পড়ুন : করলা খেলেই কমবে ডায়াবেটিস!

আখরোট

ডায়াবেটিস মেটাবলিক রিসার্চ রিভিউ জার্নালে প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে, আখরোটে ডায়াবেটিসের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা আছে। এতে হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্যকর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে এবং হৃদ্‌রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। তা ছাড়া এর কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তপ্রবাহে গ্লুকোজের সুষম মাত্রা নিশ্চিত করে দ্রুত রক্তে শর্করার হার বৃদ্ধি এড়াতে পারে।

পেস্তাবাদাম

রিভিউ ডায়াবেটিক স্টাডিজ জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রমাণিত হয়েছে, পেস্তাবাদাম ডায়াবেটিসে আক্রান্ত মানুষের উপকারে আসে। এটি প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ, যা রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রোটিন কার্বোহাইড্রেট শোষণ ধীর করে ইনসুলিনের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে, আর ফাইবার হজমে সহায়ক এবং রক্তে শর্করা স্তরের দ্রুত বৃদ্ধি রোধ করে।

খেজুর

অন্যান্য শুকনা ফলের চেয়ে খেজুরে বেশি প্রাকৃতিক চিনি থাকে। তবে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা গ্লুকোজ শোষণ কমিয়ে রক্তে শর্করা স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো পটাশিয়াম সমৃদ্ধ, যা স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সক্ষম। তবে খেজুর পরিমিত খাওয়া উচিত।

কিশমিশ

নিউট্রিশনাল সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী কিশমিশে প্রাকৃতিক চিনি থাকলেও একে পরিমিত পরিমাণে একটি সুষম ডায়াবেটিক ডায়েটের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এগুলোতে প্রচুর আঁশ থাকে, যা রক্তপ্রবাহে চিনির শোষণ ধীর করে এবং গ্লুকোজের স্তরে দ্রুত বৃদ্ধি প্রতিরোধ করে। তা ছাড়া এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে পরিমাণে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, অতিরিক্ত খেলে শর্করার স্তর বেড়ে যেতে পারে।

এস/ আই.কে.জে/

 

ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250