রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। তারই একটা স্বীকৃতি পেলেন এবার। স্বীকৃত টি–টুয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটটির সম্পাদকীয় দলের বেছে নেওয়া বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের শেষ দিকে এই সংস্করণে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়েছে। আর বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন টি–টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। সব ধরনের টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই একাদশ গড়া হয়েছে বলে জানানো হয়েছে উইজডেনের ওয়েবসাইটে।

মোস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে ওয়েবসাইটটি লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। এ বছরে কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না, আর স্ট্রাইক রেটে শুধু হোল্ডারই তার চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

স্বীকৃত টি–টুয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার গত বছর ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তাঁর স্ট্রাইক রেট ১৫.৪ কিন্তু গড় ২১.৪২।

দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে এই বর্ষসেরা দল বানানো হয়েছে। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250