মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, ৩২ বছরেই চলে গেলেন জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৬

#

ফাইল ছবি

মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৩২ বছর। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৪ জুন সকালে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে অলিভার ট্রিও ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে ব্রাজিলের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ। সূত্র: ভ্যারাইটি অবলম্বনে।

অলিভার ট্রি মূলত তার ব্যতিক্রমধর্মী সংগীত, অদ্ভুত রসবোধ এবং স্বতন্ত্র স্টাইলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বাটি আকৃতির চুলের কাট, রঙিন পোশাক ও উদ্ভট মিউজিক ভিডিও তাকে সমসাময়িক পপ–সংস্কৃতির অন্যতম আলাদা শিল্পীতে পরিণত করেছিল।

‘এলিয়েন বয়’ থেকে বিশ্বজোড়া পরিচিতি

ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ‘ট্রি’ নামে ডাবস্টেপ ও ইলেকট্রনিক সংগীত তৈরি করতেন। ২০১৩ সালে তার প্রথম ইপি ‘ডেমনস’ প্রকাশিত হয়। পরে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি আটলান্টিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং অলিভার ট্রি নামে নতুন যাত্রা শুরু করেন।

২০১৮ সালে প্রকাশিত ‘এলিয়েন বয়’ ইপি ট্রির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এই ইপির দুটি ভিডিও কোটি কোটি দর্শক দেখেন। অল্প সময়েই তিনি ইলেকট্রনিক ও বিকল্প পপ সংগীতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।

টিকটকের তারকা

২০২১ সালে ‘লাইফ গো অন’ গানটি টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ‘মিস ইউ’ গানটিও বিশ্বজুড়ে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোটি কোটি অনুসারী ছিল এবং স্পটিফাইয়ে তার গান বিলিয়নবার স্ট্রিমড হয়েছে।

চলছিল জীবনের সবচেয়ে বড় বিশ্বসফর

মৃত্যুর সময় অলিভার ট্রি তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র বিশ্বসফরে ছিলেন। মে মাসে মেক্সিকো সিটি থেকে সফর শুরু হয়েছিল। এরপর লাতিন আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট করেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তার আরও ডজনখানেক শো করার কথা ছিল।

মার্কিন সংগীতশিল্পী গীতিকার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250