শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ বিজনেস রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: বিজনেস রিলেশনশিপ অফিসার (ডিপোসিট প্রোডাক্টস)

বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্টে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: আর্থিক পরিষেবা শিল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে (বিশেষ করে প্রণোদনা কাঠামো)। তবে ডিপোজিট অ্যাকুইজিশন এবং মোবিলাইজেশনে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: উল্লেখ নেই 

বেতন: আলোচনা সাপেক্ষে 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা উপর ভিত্তি করে লাভজনক প্রণোদনা প্যাকেজ, শূন্য সুদে মোটরসাইকেল ঋণ, মোবাইল বিল এবং লোকাল কনভেয়েন্স বিল। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ভাতা ও সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২শে ফেব্রুয়ারি ২০২৫

আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি, নিয়োগ দেয়া হবে ১১৪ জনকে

এসি/ আই.কে.জে/


ব্র্যাক ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250