মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

সিলেটে স্বস্তির বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এরইমধ্যে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। ম্যাচের শুরু থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছিল। আবহাওয়াবিদদেরও পূর্ভাবাস ছিল সিলেটে বৃষ্টি হবে। হলোও তাই। একপর্যায়ে বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দলের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। তাই কভার দিয়ে ঢাকা হয়েছে পিচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০শে এপ্রিল) বৃষ্টি নামার আগ পর্যন্ত ১১ ওভার খেলা হয়েছে। এ সময় ৫ উইকেটে ৭০ রান তুলেছে টাইগ্রেস বাহিনী। ওপেনার মুরশিদা খাতুন ২৫ (২৮) ও রিতু মনি ০ (২) রানে ব্যাটিং করছেন।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দলটি। ওপেনিং জুটি ভাঙেন ডিবি শর্মা। দিলারা স্লগ সুইপ করতে গিয়ে ধরা পড়েন রিংকু সিংয়ের হাতে। ৬ বলে ১০ রান করেন দিলারা। এরপর সোবহানা (১৯), অধিনায়ক নিগার সুলতানা (৬), ফাহমিদা (০) ও সুলতানা খাতুন (৪) আউট হন।

আরও পড়ুন: সিরিজে ফেরার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী দল। ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে আজ মাঠে নামছে টাইগ্রেসরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের জায়গায় এসেছেন রিতু মণি।

এসকে/ 

স্বস্তির বৃষ্টি বাংলাদেশ-ভারত ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250