শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে আরো পর্যালোচনার আহবান শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে আরো পর্যালোচনার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার (২৫শে জানুযারি) রাজধানীর মতিঝিলে পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডে পরীক্ষা ও মূল্যায়ন এর সাথে  সংশ্লিষ্ট বিশেষজ্ঞবর্গের সাথে এক মতবিনিময় শেষে এই আহবান জানান।  

বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি  হওয়া অভিজ্ঞতা, তথ্য ও  উপাত্ত পর্যালোচনা করে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরো বিস্তারিত খতিয়ে দেখে, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। 

আরো পড়ুন: ‘শরিফা’ গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান   মো:ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমূখ।

এইচআ/ আই.কে.জে/ 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কারিকুলাম মূল্যায়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250