সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

৭ হাজার ফুল দিয়ে তৈরি হলো একটি তোড়া!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইন পৌরসভায় চলছে ফুল উৎসবে। সেখানে বিভিন্ন ধরন ও প্রজাতির সাত হাজার ফুল দিয়ে একটি দৃষ্টিনন্দন তোড়া তৈরি করা হয়েছে। বিশাল এই ফুলের তোড়াটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।

মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আল আইন পৌরসভা এ ফুল উৎসবের আয়োজন করেছে। উৎসব চলবে ১৪ই মার্চ পর্যন্ত। এ উৎসব উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ বিশাল এক ফুলের তোড়া তৈরি করেছে। তোড়াটি ৪৯টি মিটার চওড়া ও ৭ মিটার লম্বা। এতে ৭ হাজার প্রাকৃতিক ফুল রাখা হয়েছে।

আরো পড়ুন : বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে সুখী?

আল আইন পৌর কর্তৃপক্ষ বলেছে, আল আইন শহরের প্রতি পর্যটকদের আকৃষ্ট করতে এবং শহরটির প্রাকৃতিক সংস্কৃতি ছড়িয়ে দিতে এ তোড়াটি তৈরি করা হয়েছে।

আল আইন পৌর পার্কে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পার্কজুড়ে ৪০টি ফুলের ভাষ্কর্য তৈরি করা হয়েছে। ছোট বড় ৩০টি ফুলের স্টল অংশ নিয়েছে এ উৎসবে। এ ছাড়া পরিবার পরিজন নিয়ে অবসর কাটানোর জন্য এ পার্কের একাংশে শামিয়ানা তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক খাবারের স্টলও অংশ নিয়েছে এ উৎসবে।

সূত্র : গালফ নিউজ

এস/ আই. কে. জে/ 

৭ হাজার ফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250