শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবারও সাপ্তাহিক ছুটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২রা জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬শে জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০শে জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল খায়ের জানান, শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২রা জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেই ছুটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬শে জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

আরো পড়ুন: সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি জানানো হয়। এটি 'শিক্ষাপঞ্জি' নামে পরিচিত।

চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ১৩ই জুন ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়, ২রা জুলাই পর্যন্ত যা চলার কথা ছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করে এক সপ্তাহ এগিয়ে আনা হতে পারে বলে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসি/ আই.কে.জে/  

শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250