বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

সিপাহি পদে নিয়োগ দিচ্ছে বিজিবি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 

পদের নাম:  সিপাহি (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অন্যান্য যোগ্যতা:

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। 

নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়সসীমা: ৩রা আগস্ট ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়:  ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

আরও পড়ুন: চাকরি দিচ্ছে আগোরা, ২০ বছর হলেই আবেদন

এসি/ আই.কে.জে/  


বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250