শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রমজানে খেজুর-ছোলা-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানে অতি প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো- খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, মোটর ও মশলা।

সোমবার (১১ই নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা  জারি করা হয়।

নতুন এ নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে।

আরো পড়ুন : ১৯ মাস পর চাল আমদানি শুরু, কমতে পারে দাম

নির্দেশনায় বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে।

এর আগে ৬ই নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে। এখন মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।  

দেশের বাজারে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মোটর, মশলা ও খেজুরের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনা ২০২৫ সালের ৩১শে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।  

এস/ আই.কে.জে/

রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250