শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

অবিবাহিত পুরুষ বেশি সিলেটে, কম রাজশাহীতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

দেশের আট বিভাগের মধ্যে অবিবাহিত পুরুষের হার বেশি সিলেটে। এ বিভাগের ৫৭.৪২ শতাংশ পুরুষ অবিবাহিত। আর পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে। এ বিভাগের ৪৩.০১ শতাংশ পুরুষ অবিবাহিত।

রাজশাহীর পর অবিবাহিত পুরুষের হার সবচেয়ে কম খুলনা ও রংপুরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্‌স ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের জরিপে দেখা যায়, দেশের ৪৯.৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩.২৯ শতাংশ নারী বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন। শহর ও গ্রামাঞ্চল নির্বিশেষে এ চিত্র প্রায় একইরকম। সামগ্রিকভাবে দেখা গেছে, কখনই বিয়ে করেননি- এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ। 

এছাড়া সামগ্রিক নমুনা জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে বিপত্নীক হয়েছেন ১.০৭ শতাংশ। তবে বিধবা নারীর অনুপাত অনেক বেশি। দেশে ৯.০৮ বিধবা নারীর উপস্থিতি মিলেছে জরিপে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের তুলনায় বেশি মাত্রায় তালাক বা বিচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন নারীরা। তালাক বা বিচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন বিবাহিত নারীদের ১.২০ শতাংশ। আর বিবাহিত পুরুষদের মধ্যে এমন ঝুঁকির অনুপাত ০.৪৯ শতাংশ।

ওআ/

অবিবাহিত বিবিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250