সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

শীতে সুস্থ থাকতে দৈনিক পাতে রাখুন এই সবজি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে বাজারে অনেক নতুন সবজি ওঠে। তবে করলা প্রায় সারা বছরই পাওয়া যায় বাজারে। এই সবজি স্বাদে তেঁতো হলেও এর স্বাস্থ্য উপকারিতা অনেক। বিশেষ করে শীতে এই সবজি শরীরের সবচেয়ে বেশি খেয়াল রাখে।

করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিংক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ থাকে। ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্যও অনেক উপকারী এই সবজি।

এতে থাকা পটাশিয়াম শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন করলা খেতে পারেন।

এছাড়া হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই তেঁতো সবজি। অন্ত্রের খেয়াল রাখে করলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজমে সাহায্য করে।

আরো পড়ুন : মাঝরাতে খিদে পেলে যা খাবেন

এই সবজিতে আরও আছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এমনিতেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করলা খান।

এছাড়া চোখ ভালো রাখতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। বাড়িতে শিশুরা থাকলে তাদেরকেও করলার রস বা সেদ্ধ খাওয়ানোর অভ্যাস করুন।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিকদের জন্য এই সবজি আশির্বাদস্বরূপ। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেঁতো সবজি।

করলা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে হজমে সাহায্য হয়। আর মেটাবলিজম রেট ভালো থাকলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। তাই নিয়মিত পাতে রাখুন করলা।

সূত্র: হেলথলাইন

এস/এসি

সবজি করলা ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250