বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

শিল্পকলায় টানা দুই দিন থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

‘কমলা রঙের বোধ’ নাটকের দৃশ্য। ছবি: নির্দেশকের সৌজন্যে

কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘কমলা রঙের বোধ’। এটি দলটির পঞ্চম প্রযোজনা। রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২৩শে ও ২৪শে আগস্ট টানা দুই দিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।  

কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ই অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার কবলে পড়েন। নাটকের গল্প শুরু সেখান থেকেই। ২২শে অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তার “লিটারারি নোটস” (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।’

নাটকটিতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুম কুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্য সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশ এবং কথকসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাঈদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, শিশির বিন্দু, সূর্য সরকারসহ অনেকে।

জে.এস/

মঞ্চ নাটক কমলা রঙের বোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250