শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ টিকিয়ে রাখলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৯ই নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তর ফিফটির সঙ্গে জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন। এছাড়া জাকের আলি ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট। 

২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ১৮ রানে ৮ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।

এরপর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সেদিকউল্লাহ অটল। ৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৫১ বলে ৩৯ রান করে আউট হন সেদিকউল্লাহ।

এরপর ক্রিজে আসা অধিনায়ক হাশ্মতুল্লাহ শাহীদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রহমত। ৪৮ রানের জুটি গড়েন তারা। ফিফটি তুলে নেন রহমত।

দলীয় ১১৮ থেকে ১১৯ রানের মধ্যে আফগানদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শাহীদি ৪০ বলে ১৭, রহমত ৭৬ বলে ৫২ ও আজমতুল্লাহ ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। 

মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন গুলাবদিন নায়ব। তবে দলীয় ১৬৩ রানে ২৫ বলে ২৬ রান করে আউট হন তিনি। নায়বের বিদায়ের পর পরই ২১ বলে ১৭ রানে করে ফিরে যান নবি।

এরপর রশিদ খান লড়াই করার চেষ্টা করেন। তবে দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ৩ বলে ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ নেন ৩টি উইকেট। এছাড়া মিরাজ ও মোস্তাফিজ নেন ২টি করে উইকেট।

আই.কে.জে/


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250