শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ই জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২রা জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ই জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এটিই চূড়ান্ত নয়; জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার (৩১শে ডিসেম্বর এবং ১লা ও ২রা জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ২রা জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।

মহাপরিচালক জানান, পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রেখে ৯ই জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জে.এস/

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250