বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসী এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘তৌহিদী জনতা’র নামে দেওয়া একটি চিঠিতে লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করে অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব। এ ঘটনায় তিনি বুধবার ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে হাসান ইমাম উল্লেখ করেছেন, বুধবার ভোরে ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখির প্রসঙ্গ উল্লেখ করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করে অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

হাসান ইমাম জানিয়েছেন, ওই চিঠিতে তার ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য আছে। পাশাপাশি তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন। তবে চিঠিটি কে বা কারা দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে চিঠির উৎস এবং প্রেরক বা প্রেরকদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

হাসান ইমাম সাংবাদিকদের জানান, পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছেন। ভোরে বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি জিডি করেছেন। হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তর মাধ্যমে শনাক্ত করার দাবি জানিয়েছেন।

চিঠিতে লেখা হয়েছে, ‘. . . মনে রাখবেন আপনার বিষয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে। ফেসবুকে হাসান ইমাম রুবেল হলেও আপনার অফিসিয়াল নাম মো. হাসান ইমাম ইবনে হাবীব। আপনার মুভমেন্টে আমরা সব সময় নজর রাখছি। দেশে এলে ঢাকাতে আপনি কোথায় থাকেন কি করেন সেটাও আমরা খোঁজ রাখি। অতএব সাবধান। বার্তা প্রেরক তৌহিদী জনতা।’

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ওই সাংবাদিক থানায় জিডি করেছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার সাথে কথাও হয়েছে। তিনি গতকাল বুধবার ঢাকাতে চলে গেছেন। তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে পরিবারসহ বিদেশে থাকেন। তিনি আগামী মাসে বিদেশে আবার চলে যাবেন। তাকে সতর্কভাবে চলাফেরা করা এবং স্থানীয় পুলিশকে জানানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।’

সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250