শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বোতলজাত জ্বালানি এলপি গ্যাসের দাম কেজিতে প্রায় ৩০ টাকা হারে কমেছে। ফলে জুলাই মাসে থেকে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার ভোক্তা সর্বোচ্চ ১৫২৮ টাকায় কিনতে পারবেন, যা আগের মাসে ১৮৮৫ টাকায় নির্ধারিত ছিল।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে।

বিআরসি চেয়ারম্যান বলেন, জুন মাসে সৌদি কন্টাক্ট প্রাইস বা সৌদির সিপি ছিল প্রতিটন ৭৯৯ ডলার যা চলতি মাসে প্রতিটন ৫৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ এক্ষেত্রে সৌদি সিপি কমেছে প্রতি টনে ২০৬ ডলার।

তিনি আরও জানান, এই মাসে ডলারের বিনিময় হার একটু বেড়েছে। গত মাসের চেয়ে মাসে ছিল ১২২ টাকা ৮১ পয়সা আর চলতি মাসে ১২৩.০৮ টাকা বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ২৭ পয়সা বেড়েছে। জাহাজ ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলার হয়েছে। সেই অনুযায়ী প্রতি কেজি এলপিজির মূল্য যেটি জুন মাসে ছিল ১৫৭.০৬ টাকা। এটি জুলাই মাসে এসে হয়েছে ১২৭.৩০ টাকা। অর্থাৎ কেজি প্রতি কমেছে ২৯ দশমিক ৭৬ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে নতুন দর অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫২৮ টাকা হবে। প্রতি ১২ কেজিতে ৩৫৭ টাকা কমেছে। ১২ কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করবে ১৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১৪৮৩ টাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৫২৮ টাকায়। একই সাথে অন্যান্য পরিমাণের এলপিজি সিলিন্ডারও বিক্রি হবে।

একই সঙ্গে জুলাই মাসে বাসা-বাড়িতে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির গ্যাস বিক্রি হবে প্রতিকেজি ১২৩ টাকা ৫৫ পয়সায়। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস বিক্রি হবে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা।

দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250