শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

শুক্রবার মহিলা সমিতিতে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

‘পুলসিরাত’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার (২২শে আগস্ট) রাজধানীর মহিলা সমিতিতে প্রদর্শন হবে নাট্যদল প্রাচ্যনাটের মঞ্চনাটক ‘পুলসিরাত’। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকটির প্রদর্শনী।

পুলসিরাত প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা। প্রাচ্যনাট জানিয়েছে, নাটকের গল্প ভাগ্যবিড়ম্বিত তিনজন মানুষকে ঘিরে। আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্যবিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। কখনো মনে হয়, এ পথ যেন পুলসিরাত।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল ও নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল ও সাইফুল ইসলাম জার্নাল। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল এবং আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

জে.এস/

প্রাচ্যনাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250