মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কলার কাপ-কেক রেসিপি দেখে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে চায়ের সঙ্গে খাওয়ার জন্যই নানা ধরনের কেক পছন্দ করেন। তেমনি একটি মজার কেকের নাম কলার কাপ-কেক। রইলো রেসিপি-

আরো পড়ুন : ঘরেই তৈরি করুন কাঁচা আমের আইসক্রিম

উপকরণ

পাকা কলা ২টা (একদম চটকে নেওয়া), ময়দা ১ কাপ, মাখন ১২০ গ্রাম, লাল চিনি (ব্রাউন সুগার) ১০০ গ্রাম, বেকিং পাউডার ১ চা-চামচ, ডিম ৩টি, জায়ফলগুঁড়া এক চিমটি, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, সাদা চকলেট চিপস ১০০ গ্রাম।

প্রণালি

ওভেনকে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করুন। একটি বড় বাটিতে পাকা কলা, ময়দা, মাখন, চিনি, বেকিং পাউডার, ডিম, জায়ফলগুঁড়া ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মেশান। মসৃণ না হওয়া পর্যন্ত মিক্সচার ব্যবহার করে মিশ্রণটি ভালোভাবে মেশাতে থাকুন। সাদা চকলেট চিপস আলতোভাবে মিশ্রণে মিশিয়ে দিন।

একটি ১২ কাপের মাফিন টিনে কাপ-কেক লাইনার সাজিয়ে নিন। মিশ্রণটি সমানভাবে ১২টি কাপ-কেক মোল্ডে ভাগ করে দিন। প্রিহিট ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০-২৫ মিনিট বেক করুন, কাপ-কেকের মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন পরিষ্কারভাবে বের হয়ে আসছে কি না। না হওয়া পর্যন্ত বেক করুন। কয়েক মিনিটের জন্য টিনে ঠান্ডা হতে দিন। এরপর বের করে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি কাপ কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250