বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

প্রতিদিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ওজন কমাতে গ্রিন টির কাপে চুমুক দিচ্ছেন। তবে শুধু গ্রিন টি নয়, এখন ব্লু টির চাহিদাও বেড়েছে। অপরাজিতা ফুল, নীল জবার মিশ্রণ দিয়েই তৈরি হয় এই ব্লু টি। হালকা টক স্বাদ ও নীল রঙের জন্য এই চায়ের স্বাদ অনেকেই পছন্দ করেন। এছাড়া এই চায়ের স্বাস্থ্যগুণও অনেক। চলুন জেনে  নেওয়া যাক, প্রতিদিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে-

» ব্লু টি-তে অ্যান্টিথ্রম্বোটিক গুণ রয়েছে, ফলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই চা। তাই এই চা নিয়মিত খেলে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের সমস্যা কমে। সব মিলিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও এই চা বেশ উপকারী।

আরো পড়ুন : হার্ট ভালো রাখতে বাদ দিন এই ৪ খাবার!

» বর্ষাকাল মানেই শরীরে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। ব্লু টি-তে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

» বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই চা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

» ব্লু টি হজমে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার আগে এক কাপ ব্লু টি খেতে পারেন। এতে বিপাকহার বাড়ে। বমি ভাব কাটানোর কাজেও আসে ব্লু টি।

» রোজকার ডায়েটে রাখলে এই চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। মানসিক চাপ, উদ্বেগ কমাতে ও অবসাদ কাটাতেও সাহায্য করে। 

এস/কেবি

‘ব্লু টি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250