রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

রোজার মধ্যেও চলবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করতে পবিত্র রমজান মাসেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঈদুল ফিতরের ছুটি শুরুর আগ পর্যন্ত এ পরীক্ষা চলবে। চলতি সপ্তাহে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ৪৪তম বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করতে রমজানের মধ্যে ভাইভা (সাক্ষাৎকার) নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঈদুল ফিতরের ছুটি শুরুর আগ পর্যন্ত ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়া হতে পারে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

২০২১ সালের নভেম্বরে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর হতে চললেও এখনো এ বিসিএসের কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি।

২০২২ সালের ২৭শে মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। একই বছরের ২৯শে ডিসেম্বর শুরু হওয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ প্রার্থী।

আরও পড়ুন: এসএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক

২০২৪ সালে মৌখিক পরীক্ষা শুরু হলেও তা বাতিল করে গত ৫ই জানুয়ারি নতুন করে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। ৪৪তম বিসিএসের এখনো ৭ হাজারের বেশি প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া বাকি রয়েছে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এসি/কেবি


বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250