শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

আটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক‌‌ সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মামলায় শিক্ষার্থীরা‌ গ্রেফতার হয়েছেন। এর মধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে বুধবার রাতে নটর ডেম কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজসহ অন্তত ১৯টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন। তাদের দাবি গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষায় বসবেন না।

আরও পড়ুন: রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

যদিও এসব বিবৃতি বা ঘোষণার সঙ্গে সব শিক্ষার্থী একমত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর প্রেক্ষিতে আজ (১লা আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানালো।

এদিকে, চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসি/কেবি

শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250