সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

বিশ্ব সঞ্চয় দিবস আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আজ ৩১শে অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে। মূলত পরিবার ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।

উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক উৎসাহের সঙ্গে বিশ্ব মিতব্যয়িতা দিবস উদযাপন করা হয়।

জানা যায়, ১৯২৪ সালে ইতালীয় অধ্যাপক ফিলিপো রাভিজ্জা প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব মিতব্যয় দিবসের ধারণাটি প্রস্তাব করেছিলেন। পরের বছর থেকে দিবসটি পালন শুরু হয়।  

ব্যক্তি, পরিবার ও জাতির কল্যাণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়ার কথা মনে করিয়ে দিতে এখন প্রতি বছর এ দিবসটি উদপাপিত হচ্ছে।

আরো পড়ুন : প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন আজ

অতিরিক্ত ব্যয় না করে প্রয়োজনমতো অথবা হিসাব করে ব্যয় করার নামই মিতব্যয়িতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিকদের জন্য মিতব্যয়িতার প্রয়োজনীয়তা অপরিসীম। 

উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে অনুযায়ী আয় বাড়ছে না। এ পরিস্থিতিতে মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করতে আমরা সক্ষম হবো বলে আশা করা যায়।  

সেসব পণ্যই কিনুন যা আপনার খুব দরকার, কিংবা না কিনলেই নয়। বাড়তি চাহিদার ওপরে মনোযোগ কমিয়ে একান্ত চাহিদার ওপরে মনোযোগ দিন। তাহলে হয়তো আয়ের সঙ্গে খরচের একটা সামঞ্জস্য চলে আসবে।   

এস/ আই.কে.জে/

 

সঞ্চয় দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250