শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিমের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে আজ সোমবার (২৪শে মার্চ) সকালে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই টসের পর অসুস্থ হয়ে পড়েন এ তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না।

শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেছে।

অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়ায় হয় লাইফ সাপোর্টে। সেই সঙ্গে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা একটু উন্নতির দিকে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষণে রয়েছেন এই দেশসেরা ওপেনার।

ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী হাসপাতালে পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। তাই পূর্ব নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। 

ওআ/এইচ.এস



তামিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250