রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

হুহু করে কমছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ভারত থেকে আমদানি ও কৃষকের মাঠের পেঁয়াজ বাজারে আসার ফলে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

রাজধানীর শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪১ টাকা কেজি। এই বাজারে গেলো এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৫ টাকা।

অন্যদিকে গেলো সপ্তাহে কারওয়ান বাজারে পাইকারিতে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৫০ থেকে ৬০ টাকা কেজি, সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি।

এই বাজার থেকে ৫ কেজির এক পাল্লা পেঁয়াজ কিনলে দাম পড়ছে কেজি প্রতি ৪২ টাকা। খুচরা বাজারেও পেঁয়াজের কেজি নেমে এসেছে ৫০ টাকায়। 

এদিকে, ভারত থেকে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। ওই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে ঢাকা ও চট্টগ্রামে ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রি করছে টিসিবি।

ওআ/ আই.কে.জে/ 

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250