শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

রোজ নাশপাতি খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সুস্থ থাকতে চিকিৎসকরা রোজ একটি করে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তার মধ্যে পরিচিত একটি ফলের নাম নাশপাতি। এতে আছে ফাইবার, মিনারেলস, ভিটামিনের মতো উপকারি সব উপাদান। রোজ নাশপাতি খেলে কী হয়? কী কী উপকারিতা রয়েছে এই ফলের? চলুন জেনে নিই বিস্তারিত- 

ডায়াবেটিস ও কোলেস্টেরল থাকে নিয়ন্ত্রণে 

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কাজ করে নাশপাতি। এতে আছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার। এই দ্রবণীয় ফাইবার রক্তে কোলেস্টেরল আর শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া ফাইবার হজমের গোলমাল ঠেকাতেও সাহায্য করে। কমায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

হার্টের জন্য উপকারি 

হার্টের রোগীদের জন্য নাশপাতি খুবই উপকারী ফল। এতে থাকা ফাইবার হার্ট ভালো রাখে। রক্ত সঞ্চালনেও সাহায্য করে এই ফল। নিয়মিত নাশপাতি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। 

আরো পড়ুন : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য কেন উপকারি?

হজমশক্তি বাড়ায় 

পেটের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। নাশপাতিতে থাকা প্রিবায়োটিক ফাইবার পেটের ব্যাকটেরিয়ার সংক্রমণ কমায়। নাশপাতি হজমশক্তি বাড়িয়ে তোলে। পাশাপাশি বাড়ায় প্রতিরোধ ক্ষমতা। 

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে 

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাদ্যতালিকায় রাখুন নাশপাতি। এই ফলটি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। আর ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা কমলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। তাই ওজন কমানোর মিশনে থাকলে ডায়েটে রাখুন নাশপাতি। 

দৃষ্টিশক্তি বাড়ায় 

চোখের জন্যে উপকারি ফল নাশপাতি। অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ ফলটি দৃষ্টিশক্তি উন্নত করে। এটি বয়সজনিত চোখের সমস্যাও দূরে রাখে। নিয়মিত নাশপাতি খেলে চোখের জ্যোতি বাড়ে।

এস/কেবি

নাশপাতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250