শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ পদে জনবল নিয়োগ, আজকের মধ্যে আবেদন করুন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারি অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আজ বুধবারের (১৬ই এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: পদার্থবিদ্যা (ফিজিকস/অ্যাটমসফেরিক ফিজিকস/অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি/রিনিউয়েবল এনার্জি/ইলেকট্রনিকস/রেডিয়েশন অ্যান্ড হেলথ ফিজিকস);

বেতন গ্রেড: ষষ্ঠ;

২. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (স্থায়ী);

বিভাগ: পদার্থবিদ্যা (ফিজিকস/অ্যাটমসফেরিক ফিজিকস/অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি/রিনিউয়েবল এনার্জি/ইলেকট্রনিকস/রেডিয়েশন অ্যান্ড হেলথ ফিজিকস);

বেতন গ্রেড: ৯ম

৩. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (ভৌত রসায়ন শাখা)

বেতন গ্রেড: ৯ম

৪. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (জৈব রসায়ন শাখা)

বেতন গ্রেড: ৯ম

৫. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (অজৈব রসায়ন শাখা)

বেতন গ্রেড: ৯ম

৬. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৩ (স্থায়ী);

বিভাগ: প্রাণিবিদ্যা

বেতন গ্রেড: ৯ম

৭. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৩ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: প্রাণিবিদ্যা

বেতন গ্রেড: ৯ম

৮. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৪ (স্থায়ী);

বিভাগ: আরবি বিভাগ

বেতন গ্রেড: ৯ম

৯. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ

বেতন গ্রেড: ৯ম

১০. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ

বেতন গ্রেড: ৯ম

১১. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ (রাজনীতিবিজ্ঞান/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়);

বেতন গ্রেড: ৯ম

১২. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: ইংরেজি বিভাগ

বেতন গ্রেড: ৯ম

১৩. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট (ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়);

বেতন গ্রেড: ৯ম

১৪. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৩ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট (ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়);

বেতন গ্রেড: ৯ম

১৫. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১ (স্থায়ী);

বিভাগ: সংস্কৃত বিভাগ

বেতন গ্রেড: ৯ম


আবেদন পদ্ধতি

*আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে উল্লিখিত পদের প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা, শর্তাবলি, বিস্তারিত তথ্যাদিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং এই লিংক (www.cu.ac.bd) থেকে দরখাস্তের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা ডাউনলোড করে তা পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ছয় কপি দরখাস্ত সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগের জন্য প্রয়োজনীয় বইয়ের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ও আর্টিকেলের ক্ষেত্রে পূর্ণ আর্টিকেলের ফটোকপিসহ (অ্যাকসেপটেড প্রকাশনার ক্ষেত্রে অ্যাকসেপটেন্ট লেটার, পাণ্ডুলিপিসহ) প্রকাশনার তালিকা আবেদনপত্রের প্রতি সেটের সঙ্গে সংযোজন করতে হবে;

আবেদন ফি জমাদান 

*অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ওপর প্রদেয় আবেদনপত্র ফি বাবদ ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট (উক্ত দুটি ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে হলে পে-অর্ডার) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

ঠিকানা: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম;

আবেদনের সময়সীমা: ১৬ই এপ্রিল ২০২৫;

আরএইচ/


চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250