শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে, বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র শীত ও গরম ছাড়াও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি বছর প্রায় ২০ দিনের বেশি অতিরিক্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে জানুয়ারি মাসে তীব্র শীতের কারণে দেশের কয়েকটি জেলায় কিছুদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এ বন্ধের সময় শিখন ঘাটতি পূরণ করতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসানে চৌধুরী নওফেল।

তিনি জানান, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, তবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।

রোববার (৫ই মে) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০শে এপ্রিলও মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী একই ধরনের কথা বলেছিলেন। ওইদিন তিনি বলেছিলেন, যদি শিক্ষাদিবস কমে যায়, তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে। যদিও একদিন পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল শুক্রবার ক্লাস নেওয়ার চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ২৪ ঘণ্টার হিট এলার্টের মধ্যেই রোববার (৫ই মে) সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা খুলেছে আজ রোববার। টানা দাবদাহের কারণে বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধ থাকলেও তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৮ই ডিসেম্বর

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সর্বশেষ শনিবারও দেশের ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাপমাত্রা কমায় রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় গত ২৫শে এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়।

এসকে/ আই.কে.জে/

শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250