শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২০শে জুন ২০২৬

#

বাংলাদেশের প্রযুক্তিপণ্য উৎপাদন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে যুক্তরাষ্ট্রে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পিসিবিএ (মাদারবোর্ড) রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ প্রযুক্তিসম্পন্ন এই পিসিবিএ বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা ডিভাইসে ব্যবহৃত হবে, যার মধ্যে গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন এসব মাদারবোর্ড আমদানি করছে।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ওয়ালটনের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রযুক্তিপণ্যের অগ্রগতির প্রশংসা করেন। তারা বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পে ওয়ালটন একটি অনন্য উদাহরণ তৈরি করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ওয়ালটন বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসেবে বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দেশীয় শিল্পকে উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। তারা উৎপাদন ইউনিট, এসএমটি লাইন, টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ওয়ালটনের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবগত হন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং নিয়ে তাদের তৈরি প্রযুক্তিপণ্য বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটি শতাধিক দেশে ব্র্যান্ড সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250