মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

দেশের প্রথম ডায়নামিক সাইবার হ্যাকাথনে বিজয়ী ঢাবি দল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশে প্রথমবারের মতা ডায়নামিক প্ল্যাটফর্মে ‘সাইবার হ্যাকাথন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬৫ জন শিক্ষার্থী। রোববার (২০শে অক্টোবর) অনলাইনে দিনভর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দল। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন তাসনিম কবির সাদিক, আবরার ফাইয়াজ ও মমিনুল ইসলাম হিমেল।

দ্বিতীয় স্থান অধিকার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তাদের দলের সদস্যরা হলেন ইউসুফ আবদুল্লাহ ফাহিম, ফারহানা মাহবুবা মার্জিয়া ও সুলতানা জৌতি।

আরো পড়ুন : ফোনের গ্যালারির স্টোরেজ যেভাবে খালি করবেন

যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করা ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলের সদস্যরা হলেন উসমানুর রহমান বিপ্লব, মো. মমরুল হাসান, সামিউল কোরেশী সৌরভ।

সাইবার সচেতনতায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম আওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) এবং সাইবার নিরপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। তাদের এ আয়োজনে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে সাইবার বাংলা।

এনসিসিএ ও সিক্যাফের পক্ষ থেকে জানানো হয়, দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বিষয়টিকে মাথায় রেখে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। দেশের চাহিদা মিটিয়ে এ খাতে দক্ষ জনশক্তি যেন বিদেশেও রপ্তানি করা যায় সে লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

এস/  আই.কে.জে


সাইবার হ্যাকাথন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250