রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বিসিএস পরীক্ষার আবেদন ফি অর্ধেক হচ্ছে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর ঘোষণা আগেই দিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার নতুন ফি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে এ ফি কার্যকর হতে পারে।

পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগির এটি কার্যকর হবে।

গত ২৮শে নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি ফি কমানোর ঘোষণা দেয়।

ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ই ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

৪৭তম বিসিএসে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।

ওআ/ আই.কে.জে/ 

বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250