সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

আরও ৩ বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর দলটির নেতৃত্ব দেবেন।

জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম গতকাল শনিবার রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আজ রোববার (২রা নভেম্বর) দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জামায়াত জানিয়েছে, গত ৯ই অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে।

দলের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার জামায়াতের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান।

এর আগে ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন।

জে.এস/

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250