শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

লেবুর চেয়ে কমলার দাম কম!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এখন আধা পাকা কমলা প্রতি কেজি ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সেগুলো ওজনে ওঠে সাত থেকে আটটি। কিন্তু চারটি লেবুর ওজনই ৫০০ গ্রামের বেশি হয়। যার দাম দোকানিরা বলছেন ১৬০ টাকা। তার মানে দাঁড়ায় প্রতি লেবুর দাম ৪০ টাকা।

সহজেই অনুমান করা যাচ্ছে যে, লেবুর চেয়ে কমলার দাম কম। যার কারণ রমজানে লেবুর চাহিদা তুলনামুলক বেশি। 

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে কাঁচাবাজার মার্কেটে খোঁজ নিয়ে লেবুর এই দর দেখা গেছে।

বাজারে টিটু নামের একজন ক্রেতা জানান, লেবুর দাম জিজ্ঞেস করলে বিক্রেতারা খুব ভাব নিয়ে বলে হালি ১৬০ টাকা। দাম এত বেশি কেন জিজ্ঞেস করলে গলা বড় করে বলে, ‘ভাই নিলে নেন, এক দাম।’ 

একথা শোনামাত্র এবার ক্রেতা টিটুর কড়া উত্তর- তোমার লেবুর দাম কি কমলার চেয়ে বেশি হয়ে গেল নাকি!

তবে ক্রেতা লেবুর দাম শুনে ভড়কে গেলেও এই চড়া দামেই বিক্রি হচ্ছে লেবু। আরও কয়েক দোকানির কাছ থেকে জানা গেল, রমজানের প্রথম দিনে ১৬০ টাকা হালি হাঁকানো লেবুটি কলম্বো জাতের। এটি সাইজে বড় ও গোল আকৃতির। দেখতে অনেকটা কমলালেবুর মতোই।

আরও পড়ুন: চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার

বাজারেও খোঁজ নিয়ে জানা যায় একই অবস্থা। টাউন হল বাজারে পরে দেশি কাগজি, বাতাবি ও বড় সাইজের লম্বা লেবুর খোঁজ নিয়ে জানা যায়, সেগুগলো ২৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। আর হালি ৬০-৮০ টাকা।

জানা যায়, এসব লেবু স্বাদে অতুলনীয়। রসালো ও সুগন্ধী। নরসিংদী ও হবিগঞ্জে এই জাতের লেবুর চাষ প্রচুর হয়ে থাকে। সেখান থেকেই রাজধানীতে আসে। তবে মাঠ পর্যায়েই এই লেবুর দাম বেশি হওয়ায় তার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

এসকে/ 

লেবু কমলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250