মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ট্রাম্পের বিশ্বাস, বিশ্বকাপ ফুটবল দেখতে আসবেন ‘একঘরে’ পুতিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপ দেখতে আমেরিকায় যেতে পারেন ভ্লাদিমির পুতিন। তিন বছর আগে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় একঘরে হয়ে থাকা রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার (২২শে আগস্ট) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করেন ট্রাম্প। সেখানে পুতিনের প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘একজন মানুষ আছেন, তার নাম ভ্লাদিমির পুতিন। আমার বিশ্বাস, তিনি আসবেন, আর সেটা নির্ভর করছে কী ঘটে তার ওপর। তিনি আসতে পারেন, আবার নাও আসতে পারেন, কী ঘটে তার ওপর এটা নির্ভর করছে।’ ট্রাম্পের দাবি পুতিন ‘অত্যন্ত আগ্রহ নিয়ে’ ২০২৬ বিশ্বকাপে আসতে চান।

রয়টার্স জানায়, ট্রাম্প আরও জানান, আলাস্কায় কিছুদিন আগে অনুষ্ঠিত বৈঠকে একসঙ্গে তোলা একটি ছবি পুতিন তাকে পাঠিয়েছেন। সংবাদ সম্মেলনে ছবিটি বের করেও দেখান ট্রাম্প। এই ছবিটি স্বাক্ষর করে ফেরত পাঠানোর কথাও বললেন ট্রাম্প, ‘তিনি আমার প্রতি এবং আমাদের দেশের প্রতি সম্মান দেখিয়েছেন। অন্যদের ক্ষেত্রে ততটা শ্রদ্ধাশীল নন। তবে আমি ছবিটিতে সই করব।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250