সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ঈদ রেসিপি : দইবড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই ঈদে অনেকেই গরুর মাংসের সাথে একটু মজাদার কিছু খেতে চায়। এর মধ্যে একটি দইবড়া। পছন্দের তালিকায় থাকলেও এটি তৈরির রেসিপি অনেকেরই জানা নেই। রেসিপি জানা থাকলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। তাই ঈদে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের আয়োজনে রাখুন দইবড়া। রইলো রেসিপি-

আরো পড়ুন : মাছের ডিমের মজাদার রেসিপি

উপকরণ: মাষকলাই ডাল ২৫০ গ্রাম, সাদা দই ৫০০ গ্রাম, তেঁতুল এক মুঠ, বিট লবণ ১ চা-চামচ, ভাঁজা মরিচের গুঁড়া স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা অল্প পরিমাণ, পানি পরিমাণমতো।

প্রণালি: মাষকলাই ডাল ভালো করে ধুয়ে নিন। পাঁচ-ছয় ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। হাতে অত সময় না থাকলে গরম পানিতে অন্তত চার ঘণ্টা ভিজিয়ে নিন। ডাল নরম হয়ে এলে মিহি করে ব্লেন্ড করে নিন। এরপর একটি পাত্রে নিয়ে হ্যান্ডবিটার দিয়ে ১০ মিনিট ফেটে নিন। খুব ঘন বা পাতলা যেন না হয়। এমন হবে যে পরিষ্কার পানিতে ছেড়ে দিলে ভেসে উঠবে। একটি পাত্রে তেঁতুল, আধা চা-চামচ বিট লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে তেঁতুলের পানি আগে থেকেই তৈরি রাখুন। আরেকটি পাত্রে দইয়ের সঙ্গে চিনি, লবণ, জিরার গুঁড়া, বাকি বিট লবণ, পুদিনাপাতা বাটা মিশিয়ে নিন। ডালের সঙ্গে লবণ মিশিয়ে গোল করে বড়া বানিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিন। বড়াগুলো ভাজার সঙ্গে সঙ্গে তেঁতুলের পানিতে ডুবিয়ে নিন। ভিজে গেলে দইয়ের মিশ্রণে ডুবিয়ে দিন। ওপরে একটু পুদিনাপাতা ও কাঁচা মরিচবাটা দিয়ে দিন। ব্যস! হয়ে গেল দইবড়া।

এস/  আই.কে.জে

রেসিপি দইবড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250