রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ঢাকা ওয়াসা ৭০ জনকে নিয়োগ দেবে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ১৪ গ্রেডে ১৩টি পদে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ঢাকা ওয়াসা।

পদসংখ্যা: ১৩টি।

জনবল নিয়োগ: ৭০ জন।

পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১৬টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এবিএসসি/এএমআইই (পার্ট এ অ্যান্ড বি) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)

পদসংখ্যা: ১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)

পদসংখ্যা: ১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: স্বাস্থ্য কর্মকর্তা

পদসংখ্যা: ১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: দুই বছরের প্র্যাকটিস অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সহকারী সচিব

পদসংখ্যা: ১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৩টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

পদের নাম: রাজস্ব কর্মকর্তা

পদসংখ্যা: ৫টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: গবেষণা সহকারী

পদসংখ্যা: ৪টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: অডিটর

পদসংখ্যা: ১টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। 

পদের নাম: সহকারী রাজস্ব কর্মকর্তা

পদসংখ্যা: ৪টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।  

অভিজ্ঞতা: জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম: নার্স/মেডিকেল অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২৮টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯শে ডিসেম্বর ২০২৪

আরও পড়ুন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর ২৫২৪ জনকে নিয়োগ দেবে

এসি/ আই.কে.জে/

ঢাকা ওয়াসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250