শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ফোলা কপাল নিয়ে কথা বললেন মেসি, আঘাত পেলেন কীভাবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর যখন মেসি সংবাদ সম্মেলনে কথা বলতে যান, তখন তার কপাল ফোলার বিষয়টি স্পষ্ট হয়েছে। মায়ামিতে মূলত দ্বিতীয়ার্ধে ফাউলের শিকার হয়ে পড়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাঁটুতে মাথায় আঘাত লাগায় এই ফোলাটি তৈরি হয়।ম্যাচের বাকি সময়ে বারবার সেখানে হাত দিয়ে মেসি বোঝাতে চাচ্ছিলেন, কতটা আঘাত তিনি পেয়েছেন।

মায়ামিতে আজ কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বড় কোনো চোটের খবর শোনা যায়নি। তবে মেসির মাথা ফোলার ব্যাপারটি অনেকের নজরে এসেছে। দ্বিতীয়ার্ধে ম্যাচ যখন ১-১ সমতায়, তখন আর্জেন্টাইন অধিনায়ককে পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউল করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। তার হাঁটুর সঙ্গে মাথায় আঘাত পাওয়াতে কপাল লাল হয়ে যায়। খেলা শেষে বের হয়ে যাওয়ার সময় প্রদাহনাশক (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি) ওষুধ এবং বরফ ব্যবহার করেন তিনি।

৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের দিনে মেসি একগাদা রেকর্ড গড়েছেন। দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের রেকর্ডটাও মেসি করতে পারতেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যারাডোনার অ্যাসিস্ট আটটি। তবে আজ ১১১ মিনিটের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে গোল লেখা হলেও পরে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। যার ফলে অ্যাসিস্ট আর মেসির নামে লেখা হয়নি।

রুদ্ধশ্বাস জয়ের দিনে আর্জেন্টিনার গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। যার মধ্যে মেসি ২৯ মিনিটে গোল করেছেন মার্তিনেসের অ্যাসিস্টে। এই মার্তিনেস গোল করেছেন ৯২ মিনিটে। আর কেপ ভার্দের গোল দুটি ৫৯ ও ১০৩ মিনিটে করেছেন দেরয় দুয়ার্তে ও সিদনি লোপেস কাবরাল।

রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনার শেষ ষোলোতে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। ডালাসে গত রাতে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250