মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

'জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই', আদালতে কামরুল ইসলাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি ছিল আজ সোমবার (৯ই ডিসেম্বর)।

এদিন সকালে আসামিদের আদালতের হাজির করে রাজধানীর পৃথক থানার করা পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলামের বিরুদ্ধে শুনানিকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী জামিন বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, জামিন শুনানি আমলি আদালতে করবেন। এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই।

আরও পড়ুন: আবারও তিন দিনের রিমান্ডে পলক

এরপর আবার তার পক্ষের আইনজীবী আদালতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সঙ্গে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন। তখন আদালতকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ডাক্তার। তার সঙ্গে দেখা করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

এসি/কেবি

আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250