রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে ২৭ জনের চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৬ ধরনের শূন্য পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪ঠা সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ই সেপ্টেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সূত্র: বিজ্ঞপ্তি।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দের গতি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০

শব্দের গতি।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: রেকর্ডকিপার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাশ সরকার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৫ই অক্টোবর, ২০২৫।

জে.এস/



নিয়োগ বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250