মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

রোমান্টিক-কমেডি সিনেমার মাধ্যমে হলিউডে ফিরছেন ব্লেক লাইভলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি নতুন একটি সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন। সবশেষ এই তারকাকে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইট এন্ডস উইথ আস’ ছবিতে দেখা গিয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

তারপর এটিই হতে চলেছে তার প্রথম সিনেমা। দ্য হলিউড রিপোর্টার-এর প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই এ অভিনেত্রীকে রোমান্টিক-কমেডি থ্রিলার ছবি ‘দ্য সারভাইভাল লিস্ট’-এর প্রধান চরিত্রে দেখা যাবে।

ঘোষণাটি ঘিরে তার ভক্তদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ছবির গল্পে দেখা যাবে, অ্যানি নামে এক তরুণীকে, যে অনিচ্ছা সত্ত্বেও একটি সারভাইভাল শোতে অংশ নেয়। শোটি পরিচালনা করছেন খ্যাতনামা সারভাইভাল বিশেষজ্ঞ চপার লেন।

কিন্তু দুর্ঘটনায় তারা দুজনেই একটি নির্জন দ্বীপে আটকা পড়ে। সেখানে অ্যানি আবিষ্কার করে, লেন আসলে একজন প্রতারক। এরপর সে নিজেই দায়িত্ব নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে এবং দ্বীপ থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে।

রোমান্টিক-কমেডি জনরার এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন টম মেলিয়া। ‘রাই লেন’-এর মতো আলোচিত সিনেমাতেও যার কাজের অভিজ্ঞতা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন জাস্টিন বালডোনি।

এই ছবির কাজ আরও আগেই শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে এ প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এটি কবে নাগাদ মুক্তি পেতে পারে, সেটা এখনো জানা যায়নি।

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250