শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারীরিক চাহিদা মেটানোই সব নয় : এ আর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এ ঘটনায় হতবাক যেমন ভক্তরা, তেমনই একটা ক্ষত নিয়ে কাটাচ্ছেন খ্যাতিমান এই সুরকার ও তার পরিবার। তবে তার এই ধরনের ক্ষত সারাতে সংগীত চর্চাই নাকি ভরসা! সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটি দাবি করেন এ আর রহমান। 

মূলত এ সময় মানসিক স্বাস্থ্যের ভূমিকা নিয়ে কথা বলেন এ আর রহমান। বললেন, বেশ কিছু ক্ষেত্রে সংগীত ওষুধের মতো কাজ করতে পারে। তার কথায়, ‘আমাদের অনেকেরই আজকাল মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। অবসাদ গ্রাস করে প্রায়শই। আমাদের সকলের মধ্যেই শূন্যতা কাজ করে। কখনও গল্প শুনে, কখনও দর্শন পড়ে অথবা কখনও ওষুধ খেয়ে এই শূন্যতা দূর করা যায়। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয়। জীবনের পরিধি এর থেকেও অনেক বড়।’

এক পুরোনো সাক্ষাৎকারেও রহমান জানিয়েছিলেন, সংগীত মনে শান্তি জোগাতে সক্ষম। একটা সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল এ আর রহমানের। শিল্পীর পাশে ছিলেন তার মা। তার সঙ্গে কথা বলেই কোনোরকমে এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়েছিলেন।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স তারকা

সেই সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন, ‘অন্যের জন্য বাঁচলে, আত্মহত্যার মতো ভাবনা মাথায় আসে না। আমার মায়ের থেকে পাওয়া সেরা পরামর্শ এটাই। অন্যের জন্য বাঁচার অর্থ, আপনি স্বার্থপর নন। তার মানে, জীবনেরও অর্থ রয়েছে। এই পরামর্শকে আমি খুবই গুরুত্ব দিয়েছিলাম।’

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন সুরকার। শিল্পীর স্ত্রী সায়রা বানুর আইনজীবী বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন দিনকয়েক আগে। দাম্পত্যে তিক্ততার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মাঝে বিস্তর আলোচনা।

এসি/ আই.কে.জে/       

এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250