মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

যে কারণে ৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাবিশ্বেই দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা। তাইতো মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। তবে নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বন্ধ করতেও সময় নেয় না প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা হোয়াটসঅ্যাপের। এবার ভারতে ৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিলো হোয়াটসঅ্যাপ।

আরো পড়ুন : নকল কণ্ঠস্বর শনাক্তে ট্রুকলারে এআই সুবিধা

হোয়াটসঅ্যাপ জানায়, ১লা এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে ৭১ লাখ ৮২ হাজার অ্যাকাউন্টের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যার মধ্যে ১৩ লাখ ২ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসার আগেই। আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় আগেভাগেই এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি আরো জানায়, এপ্রিল মাস জুড়ে বিভিন্ন ইস্যুতে সাড়ে ১০ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও তার ভিত্তিতে মাত্র ছয়টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।

এস/  আই.কে.জে


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250